নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পূর্বস্থলীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্বস্থলী গাওসিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং পূর্বস্থলী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রথম বর্ষের এই শিবিরে ৪২ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জানা গেছে, এদের মধ্যে ১৬ জন প্রথমবার রক্তদান করেন, যার মধ্যে ৪ জন মহিলা। রক্ত সংগ্রহ করে নবদ্বীপ ব্লাড ব্যাংক। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শততম রক্তদাতা সুধীর কুমার সাহা, ছুনাই মোল্লা সহ বিশিষ্টজনেরা। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























