২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় চাঁচলের গালিমপুরে প্রতিবাদ সভা

উজির আলী, নতুন গতি,চাঁচল: এনআরসি, ক্যাব প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ ভাবে হাজারো মানুষের সমাগমে প্রতিবাদ সভা সম্পন্ন হল রবিবার। এদিন বিকেলে চাঁচলের মালচা ফুটবল মাঠে অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আয়োজিত হয় প্রতিবাদ সভা। মতিহারপুর জিপি ও বেশ কয়েকেটি জিপি এলাকার মানুষ মিছিল করে অংশগ্রহন করেন এদিনের সভায়।

উদ্যোক্তা মঞ্জুর আলম, সামিউল ইসলাম ও আনসুর রহমান জানান, এদিন আমরা কেন্দ্র সরকারের পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় একটি প্রতিবাদ সভা আয়োজন করেছি।

পাশাপাশি তাঁরা জানিয়েছেন, ক্যাব বিলে শুধু সংখ্যালঘুরাই নয়, সেইসঙ্গে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিল প্রত্যাহার করা না হলে আগামীতে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল আরও হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় চাঁচলের গালিমপুরে প্রতিবাদ সভা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার