১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির ও তাঁর প্রেমিকের অন্তরঙ্গ ছবি

দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো শালতোড়া বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির তাঁর প্রেমিক কৃষ্ণ কুণ্ডুকে জড়িয়ে চুমু খাওয়ার ছবি।

জানা গিয়েছে, তাঁর প্রেমিক কৃষ্ণর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তা শেয়ার করা হয়েছে। যদিও এখনো অবধি চন্দনা কিংবা কৃষ্ণর কারোরই কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে চন্দনার স্বামী শ্রবণ বাউড়ি ‘সংবাদ প্রতিদিন’কে ফোনে জানিয়েছেন “কৃষ্ণ ছবি ফাঁস করে দেবে বলে বেশ কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল। আমি আর চন্দনা বারবার বারণ করেছিলাম। তবু শোনেনি। কাল রাতে ওর প্রোফাইল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবি নিয়ে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করব। তিনি যেমন বলবেন, তেমনই করব।” কৃষ্ণর স্ত্রী রুম্পা কুণ্ডু সমস্ত ঘটনা শোনার পর বলেন “ও যা পারে, করুক। আমি এ নিয়ে আর কিছু বলব না।”

উল্লেখ্য, চন্দনা ও তাঁর প্রেমিক কৃষ্ণ দুজনেই তাঁদের প্রেমের সম্পর্ক ও বিবাহ প্রকাশ্যে এনেছিল ২০২১ এর বিধানসভার নির্বাচনের পর। অবশ্য দু’জনের দাম্পত্য তেমন একটা সুখকর হয়নি। কৃষ্ণর স্ত্রী এবং চন্দনার স্বামী উভয়েই তাঁদের জীবনসঙ্গীকে সংসারে ফেরানোর চেষ্টা করেছেন। চন্দনা-কৃষ্ণর আর বেশিদিন একসঙ্গে ঘর করা হয়নি।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির ও তাঁর প্রেমিকের অন্তরঙ্গ ছবি

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার