২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

নিজে তো শোধরাব না, উলটে আমাদেরও নিয়ে ডুববে” কংগ্রেসকে বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের

দেবজিৎ মুখার্জি: “নিজে তো শোধরাব না, উলটে আমাদেরও নিয়ে ডুববে” কংগ্রেসকে বিস্ফোরক মন্তব্য করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিংয়ের বাড়িতে একটি অনুষ্ঠান ‘জন সুরজ’-এ সাংবাদিকদের তিনি জানান “আমি ২০১৪ সালের লোকসভায় বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর ২০১৫ সালে জেডি-ইউ, ২০১৭ সালে পাঞ্জাব, ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি, ২০২০ সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। ২০১১ থেকে ২০২১, ১১টি নির্বাচনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এর মধ্যে কেবল একটাতেই হেরেছি। ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে। সেই থেকেই আমি সিদ্ধান্ত নিই ওদের সঙ্গে কাজ করব না। কারণ তাহলে আমার ট্র্যাক রেকর্ডই খারাপ হবে।

এরপরই তিনি করেন সেই বিস্ফোরক মন্তব্য “এখন যা কংগ্রেসের অবস্থা, তা অনেকটাই এরকম যে, নিজে তো শোধরাব না, উলটে আমাদেরও নিয়ে ডুববে। ওদের কোনও উন্নতি নেই। আর তাই আমি কংগ্রেসের সঙ্গে আর কখনওই কাজ করব না।”

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিজে তো শোধরাব না, উলটে আমাদেরও নিয়ে ডুববে” কংগ্রেসকে বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের

আপডেট : ১ জুন ২০২২, বুধবার