নূর মোহাম্মদ খান, হুগলি, হুগলি জেলা আরামবাগ পীরনগরে আলা হযরত পীর আব্দুল আজিজ সাহেবের অফাত দিবস উপলক্ষে প্রতি বছরের নায় এ বছরও ২০ বৈশাখ মহান ইসালে সওয়াব অনুষ্ঠিত হলো । উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পীর সাহেবের বহু অনুরাগী ভক্ত এসে উপস্থিত হন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি আলহাজ্ব মেহবুব রহমান, ফুরফুরা শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী, পীরনগর শরীফের পীরজাদা আব্দুল আজিম সাহেব, আব্দুল হালিম সাহেব, পীরজাদা কালিমুল্লাহ, পীরজাদা আব্দুল্লা সাহেব, পীরজাদা আবুল কাশেম সাহেব, কেজিএন মার্বেল কর্ণধার আলহাজ্ব সিরাজুল হক সাহেব প্রমুখ। সকলেই পীরনগর পীর সাহেবের জীবনচরিত সহ মানবতা সব ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা দেন। অনুষ্ঠান শেষে দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পীরনগর শরীফের পীর কেবলার অফাত দিবস উপলক্ষে ঈসালে সওয়াব।
-
নতুন গতি - আপডেট : ৭ মে ২০২৩, রবিবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























