সেখ সামসুদ্দিন : রান্নার গ্যাসের গোডাউন থেকে উদ্ধার হল অক্সিজেন সিলিণ্ডার। মেমারি ২ ব্লকের পাহাড়হাটি বিডিও অফিসের কাছেই রান্নার গ্যাসের গোডাউন থেকে উদ্ধার করা হয় ১০ টি অক্সিজেন সিলিণ্ডার। দীপঙ্কর দত্ত নামে আটক এক ব্যক্তি। গোপন সুত্রে খবর পেয়ে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে মেমারি থানার পুলিশ অভিযান চালায়। এছাড়াও মেমারি শহর থেকে উদ্ধার হয় আরো একটি অক্সিজেন সিলিণ্ডার। পুলিশ সূত্রে জানা যায় চড়া দামে সিলিণ্ডারগুলি বিক্রি করা হত করোনা মহামারির সুযোগে। আজই সিলিণ্ডারগুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পাহাড়হাটি বিডিও অফিসের কাছে রান্নার গ্যাসের গোডাউন থেকে ১০ টি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার করলো মেমারি থানার পুলিশ
-
নতুন গতি - আপডেট : ১৬ মে ২০২১, রবিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















