১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

এক পরিযায়ী শ্রমিককে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে

নতুন গতি নিউজডেস্ক : এক পরিযায়ী শ্রমিককে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে এসে ঢুকে পড়েন। শুক্রবার  সকালে গ্রামবাসীরা জানতে পেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে প্রশাসনের সহায়তায় তাঁকে যদুপুর হাই স্কুল কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। তাঁকে পাঠানোর পর গ্রামবাসীরা মিলে ওই বাড়ির আশপাশের চারিদিক স্যানিটাইজ করেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানার বাধাপুকুর এলাকার। জানা গেছে, ওই যুবকের নাম মধু ঘোষ(‌২১)‌। হাইদ্রাবাদে তিনি রাজমিস্ত্রির কাজ করেন। রওয়া হওয়ার ১২ দিন পর তিনি আচমকা রাতে বাড়িতে চলে আসেন। এদিন সকালে গ্রামবাসীরা এলাকার পঞ্চায়েত সদস্যকে খবর দেন। তাঁর তৎপরতায় একটি অ্যাম্বুলেন্সে করে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। পরিবারের লোকেরা বলেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানতেন না। ছেলে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসেন।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এক পরিযায়ী শ্রমিককে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইংলিশবাজার থানার যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে

আপডেট : ১৫ মে ২০২০, শুক্রবার