মালদা: পড়ুয়া নেই, অথচ রয়েছে তিনতলা স্কুলভবন, ছ’টি ক্লাসরুম-সহ যাবতীয় পরিকাঠামো। রাজ্যে পড়ুয়াশূন্য স্কুলের সংখ্যা নিয়ে যখন ৯৩৩-এর হিসাব সামনে এসেছে, তখন মালদা শহরের বি এস রোডের সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাই স্কুলের ছবি তুলে দিচ্ছে নতুন প্রশ্ন।
স্কুলে পড়ুয়া মাত্র সাতজন, শিক্ষিকা চারজন। অভিযোগ, শিক্ষিকারা স্কুলে এসে হাজিরা খাতায় সই করেই চলে যান। ফলে স্কুল খোলা থেকে বন্ধ করা, দরজা-জানালা সামলানো—সবই করতে হয় প্রধান শিক্ষিকা মমতাজ বেগমকে। তাঁর অভিযোগ, নির্ধারিত সময় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল খোলা থাকার কথা থাকলেও মাঝেমধ্যেই স্কুল বন্ধ হয়ে যায়।
মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মন্ডল জানান, পড়ুয়াশূন্য স্কুলগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা স্তরে কমিটি গঠনের নির্দেশ এসেছে। স্কুলের সম্পত্তি ও পরিকাঠামো যাচাই করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট পাঠানো হবে।
দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, বর্তমান সরকার সেই অনিয়মের বিরুদ্ধে তদন্ত করছে।
নতুন গতি 




















