২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ইয়াসের তাণ্ডব চলাকালীনই আগামী ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়ে গেল

নতুন গতি নিউজ ডেস্ক: জন্মের আগেই হয়ে গেল নামকরণ। কবে জন্ম হবে তার হদিস জানা না থাকলেও ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব চলাকালীনই আগামী ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়ে গেল। ইয়াসের পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গুলাব’। আরব সাগর, ভারত মহাসাগর কিংবা বঙ্গোপসাগরে জন্ম নেবে আগামী ঘূর্ণিঝড় গুলাব। সমুদ্র উত্তাল করে গুলাব আছড়ে পড়বে স্থলভাগের বুকে। তবে সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ নাকি থাইল্যান্ডে আছড়ে পড়বে তা নিশ্চিত নয়।

আসলে পরবর্তী ঘূর্ণিঝড় গুলাব কবে জন্ম নেবে তা জানে না কেউই। কিন্ত ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার পরবর্তী ঘূর্ণিঝড়ে নামকরণ শেষ। পরবর্তী ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ করেছে এবারে পাকিস্তান। উর্দু, পার্সি ও হিন্দিতে গুলাব শব্দের অর্থ হলে গোলাপ। ফলে আগামীতে সেই গোলাপ ঝড় কোন দেশের উপকুলীয় অঞ্চলকে বেছে নেবে সেটাই আগামী দিনে দেখার।

আবহাওয়াবিদরা মনে করছেন, পরবর্তী ঘূর্ণিঝড় গুলাব কোন সাগরে জন্ম নেবে এবং কোন দেশের উপরে আছড়ে পড়বে তা এখনই বলা বা আন্দাজ করা সম্ভব নয়। তবে নিয়ম অনুসারে একটি ঘূর্ণিঝড় শেষ হতেই পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ পর্ব করা হয়ে থাকে। এক্ষেত্রেও ঘূর্ণিঝড় ইয়াস ল্যান্ডফল করতেই পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে গিয়েছে। তবে সেই পরবর্তী ঘূর্ণিঝড় গুলাবের গতি প্রকৃতি এখনই কিছু আন্দাজ করা সম্ভব নয়। ঘূর্ণিঝড় ইয়াসের কেন্দ্র ছিল ভারত, বাংলাদেশ, মায়ানমার ও থাইল্যান্ডের উপকূল এলাকায়। বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও মার্তাবান উপসাগরের এলাকা থেকে ইয়াস মুখ ঘোরায় ভারতের দিকে।

প্রথমে মনে করা হয়েছিলো ঘূর্ণিঝড় ইয়াস ভারত ও বাংলাদেশের উপকুলে আছড়ে পড়বে। কিন্তু ধীরে ধীরে সে তার গতিমুখ বদল করে ভারতের ওডিশা উপকুলকেই টার্গেট করে। ফলে আগামী দিনে গুলাব কোন দিকে যাবে তা একমাত্র প্রকৃতির মেজাজ মর্জির উপরেই নির্ভর করবে। আগাম কিছুই অনুমান করা সম্ভব নয়।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইয়াসের তাণ্ডব চলাকালীনই আগামী ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়ে গেল

আপডেট : ২৬ মে ২০২১, বুধবার