২০ মে ২০২৬, বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০ মে ২০২৬, বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উদ্বোধনের পথে শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: খুব শীঘ্রই উদ্বোধনের পথে শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সোমবার ফ্লাইওভারের ট্রায়াল রান সম্পন্ন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। এই ট্রায়াল রানের মাধ্যমে যান চলাচলের উপযোগিতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নির্দেশে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি, PWD-র ইঞ্জিনিয়ার এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা ফ্লাইওভারটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন।

ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখে কোথায় কীভাবে ট্রাফিক সিগন্যাল বসানো যেতে পারে এবং কোথায় রাস্তা ডাইভার্ট করা সম্ভব,সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।পরিদর্শনের পর ছোট গাড়ি থেকে শুরু করে বড় যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে চালিয়ে ট্রায়াল রান করা হয়।এর মাধ্যমে ফ্লাইওভারের কার্যকারিতা এবং যান চলাচলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রসঙ্গত, দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর শংকর ঘোষ এই ফ্লাইওভার দ্রুত চালুর বিষয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পরই আজকের এই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনই তার হাত ধরে এই ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলেই এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই বিষয়ে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ জানান, ফ্লাইওভারটি পরিদর্শন করা হয়েছে এবং এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। পরবর্তীতে কবে দ্রুত ফ্লাইওভারটি চালু করা যায়, সেই বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

স্থায়ী নিয়োগ ও বঞ্চনার প্রতিবাদে ‘হাইকোর্ট চলো

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উদ্বোধনের পথে শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার

আপডেট : ১৯ মে ২০২৬, মঙ্গলবার