দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: ফের সাফল্য এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ভালুকগাড়ার ৩২৭ নং জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় ব্যাটেলিয়ানের জাওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি মেলায় সন্দেহ থেকে ব্যক্তিকে তল্লাশি চালাননো হয় এবং উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।
এরপরেই ওই ব্যক্তিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় তারা। খড়িবাড়ি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ধৃত নবীন থাপা মগর(৩১)। সে নেপালের কাঁকরভিটার বাসিন্দা। খড়িবারি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে দুটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিহারের কিষানগঞ্জ থেকে নিয়ে আসা হয় এবং খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ডিলেভারির ছক ছিল ধৃতের।
তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। অন্যদিকে, প্রশ্ন উঠছে সীমান্ত এলাকায় ওই ব্যক্তি, অর্থাৎ নেপালের বাসিন্দা, কেনই বা আগ্নেয়াস্ত্র ডেলিভারি করতে এসেছিল ও তার আসল উদ্দেশ্যই বা কি ছিল।
নতুন গতি 
















