২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

খুন নাকি আত্মহত্যা’ ? বাড়ির বেডরুম থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা : ঘরের ভেতর বিছানার ওপর থেকে এক মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার শিলিগুড়ির অরবিন্দ পল্লী এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার গলায় আঘাতের চিহ্ন আছে। এটা খুন নাকি আত্মহত্যা ? তদন্ত সুরিব করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃত ওই মহিলার নাম সোমা সরকার বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর মিলেছে বাড়িতে একাই থাকতেন তিনি। স্বামী বেশ কিছু বছর আগে আত্মহত্যা করে। তার দুই মেয়ে ছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে। গতকাল রাতে শেষবারের মতো দেখা গিয়েছিল মহিলাকে। এদিন সকাল থেকেই মেয়ে কোয়েল সরকার ফোন করছিল অনেকবার । তবে সোমা দেবী ফোন না তোলবার কারণে প্রতিবেশী একজনকে ফোন করেন। এরপর তিনি গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকির করবার পরেও দরজা না খোলায় জন্য আশেপাশের আরও কয়েকজনকে ডাকেন। এরপর দরজা ভেঙে ঘরে ঢোকেন। ঘরের ভেতরে ঢুকে দেখতে পান বিছানার ওপর লুটিয়ে রয়েছেন ওই মহিলা মৃত দেহ , ঘরের ভেতরের আসবাবপত্রও লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে।

ঘটনা জানাজানি হবার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । এরপর দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে এটাকি খুন নাকি আত্মহত্যা, মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের পড়ে দাবি পুলিশের।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খুন নাকি আত্মহত্যা’ ? বাড়ির বেডরুম থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

আপডেট : ১৯ অগাস্ট ২০২৩, শনিবার