১৪ জুন ২০২৬, রবিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৪ জুন ২০২৬, রবিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুরারই ১ ব্লকে জাতীয় ভোটার দিবস পালন করা হল

মইদুল ইসলাম,মুরারইঃ- আজ ২৫ শে জানুয়ারি, জাতীয় ভোটার দিবস। মুরারই ১ ব্লকে আজকের দিনটি পালন করা হল নতুন ভোটার দের হাতে নতুন ভোটার কার্ড দেওয়ার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন মুরারই ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় নিশীথ ভাস্কর পাল মহাশয়। তিনি জাতীয় ভোটার দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ভোটার লিস্টে নাম তোলা, ভোট দানের প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরেন। সকলকে ভোটার দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। কয়েকজন নতুন ভোটারের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেন তিনি।
মুরারই ব্লকের সঙ্গে সঙ্গে আজকের দিনটি পালন করা হচ্ছে মুরারই ১ ব্লকের অধিনে থাকা ১৫৮ টি বুথে। প্রতিটি বুথের বি.এল.ও আজ সকালে ব্লক অফিস থেকে ভোটার কার্ড সংগ্রহ করে নিজ নিজ বুথে গিয়ে আজকের দিনটি পালন করে। সমস্ত নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড দেওয়া হয়।

মরার উপর খাঁড়ার ঘা, সাতসকালেই অভিষেকের বাড়িতে তালা ভেঙে ঢুকলো শালবনি থানার পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুরারই ১ ব্লকে জাতীয় ভোটার দিবস পালন করা হল

আপডেট : ২৫ জানুয়ারী ২০১৯, শুক্রবার