২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য একাধিক কর্মসূচি

আলম সেখ, নতুন গতি : সমাজের অসহায় পিছিয়ে পড়া ক্ষতিগ্রস্ত মানুষদের উপকার করার জন্য আল আমিন মিশনের কিছু প্রাক্তনী ও বাইরের কিছু সামাজিক ব্যক্তিকে মিলে তৈরি করেছে সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামক এই ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে বিগত দুই বছর ধরে বিপর্যয়ের পরে থাকা উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,মালদহ,মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর,আরামবাগ, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,ক্যানিং, বসিরহাট সহ বিভিন্ন জায়াগার অসহায় মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এই বছরেও সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নানা রকম কর্মসূচি পালন করে এসেছে। রমজানে ইফতার কিট বিতরণ , খাদ্যসামগ্রী সহ ঈদের সময় বস্ত্র ও ঈদের খাবার বিতরণ করা হয়েছে।

পরিস্থিতি যেমনই থাক না কেনো এই ট্রাস্ট নিজের সব কিছু উজাড় করে দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। যদিও এখন লকডাউন চলছে তবুও তারা ঘরে বসে নেই, এই লকডাউন পরিস্থিতিতে তারা কোভিড সংক্রান্ত কাজ করার একাধিক কর্মসূচি স্থির করেছে যেমন অক্সিজেন সরবরাহ করা,ফ্রী তে কোভিড সংক্রান্ত ব্যাপারে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া আরো অনেক কিছু।

সাহীন মন্ডল ও নাফিসা বেগমের উদ্যোগে গড়ে ওঠা এই সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি শুধু বর্তমানের চিন্তাধারা নিয়ে বসে নেই । ভবিষ্যতের জন্যেও এক গুচ্ছ কর্মসূচি লিপিবদ্ধ করে এগিয়ে চলেছে তারা । তাদের উদ্যোগ – ১. প্রান্তিক শ্রেণীর মানুষদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা। ২.বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে ত্রাণ নিয়ে পৌঁছে অসহায় মানুষের সাহায্য করা। ৩.অভাবগ্রস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম দিয়ে সাহায্য করা। ৪. বিভিন্ন ভাবে রোগীদের সহায়তা করা। ৫. সার্বিকভাবে সমাজের উন্নয়নসাধনই এই ট্রাস্টের লক্ষ্য।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য একাধিক কর্মসূচি

আপডেট : ২৩ মে ২০২১, রবিবার