নিজস্ব সংবাদদাতা : মোটিভেশনাল ও কেরিয়ার বিল্ডিং প্রোগ্রাম চেকমেট-এর উদ্যোগে মামূন ন্যাশনাল স্কুলে (বালক শাখা) আজ অনুষ্ঠিত হলো ‘মোটিভেশনাল ও কেরিয়ার বিল্ডিং’ প্রোগ্রাম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ নয়ডার ‘দি পলিসি টাইমস’- এর প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব আক্রাম হক্ সাহেব ও তাঁর সহযোগী জনাব সালমান আহমেদ সাহেব। উৎসাহ ব্যঞ্জক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেকমেট-এর পরিচালক কাজী মহম্মদ হাবিব সাহেব ও বেস আননূর মডেল স্কুলের (দ: দিনাজপুর) সম্পাদক জনাব খাদেমূল ইসলাম সাহেব। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ছিল এই গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সকল ছাত্র, শিক্ষক মন্ডলী, বিদ্যালয় কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন। পরবর্তী প্রোগ্রাম পন্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র এবং সমস্ত ছাত্রীদের জন্য পৃথক কর্মসূচি নেওয়া হবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের মাননীয় সম্পাদক জনাব কাজী মহাম্মদ ইয়াসীন সাহেব।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মোটিভেশনাল ও কেরিয়ার বিল্ডিং প্রোগ্রাম চেকমেট-এর উদ্যোগে মামূন ন্যাশনাল স্কুলে (বালক শাখা) অনুষ্ঠিত হলো
-
নতুন গতি - আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























