১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হল মা ও ছেলে

মালদা: ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হল মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ইংলিশবাজার থানার 52 বিঘা এলাকায়। জানা গেছে আক্রান্ত মায়ের নাম দীপ্তি কর্মকার এবং ছেলের নাম রোমেন কর্মকার।জানা যায় কাজ সেরে বাড়ি যাওয়ার সময় বাহান্ন বিঘা এলাকায় রমেন কর্মকারের পথ আটকায় কিছু দুষ্কৃতী। এরপরই রমেন বাবুর কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার বলে অভিযোগ। বাধা দিতে গেলে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। ছেলেকে মার খেতে দেখে ছেলেকে বাঁচাতে আসলে মাকেও রড দিয়ে হাতে কোমরে ও পিঠে মারধর করা হয়। পরে স্থানীয়রা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতেই আহত মা ছেলেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে ইংলিশবাজার থানার ঘটনা লিখিত অভিযোগ করে মা ও ছেলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হল মা ও ছেলে

আপডেট : ৮ জুন ২০২১, মঙ্গলবার