২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলায় আরএসএস পরিচালিত সংগঠনের অনুষ্ঠানে আসবেন মোদি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। আরএসএস ঘনিষ্ঠ গেরুয়া পন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লি গিয়ে তাঁকে আমন্ত্রণ জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন মঠ ও মন্দিরের মহারাজরা।

আয়োজক সংগঠন দাবি করেছে, মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে। ওইদিন ব্রিগেডে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতীর উপস্থিত থাকার কথা।

আমতায় যৌথ পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশনের তৎপরতায় কলঘরের জলনালা থেকে কেউটের বাচ্চা উদ্ধার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় আরএসএস পরিচালিত সংগঠনের অনুষ্ঠানে আসবেন মোদি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার