১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

আগামী ৩০ এপ্রিল একই মঞ্চে মোদি-মমতা! প্রশ্ন উঠছে, এই সাক্ষাৎ ঠিক কতখানি তাৎপর্যপূর্ণ?

নতুন গতি নিউজ ডেস্ক: আগামী ৩০ এপ্রিল সমস্ত রাজ্যের হাই কোর্টের বিচারপতিদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তবে তিনি একা নন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই হাজির হবেন এই বিশেষ অনুষ্ঠানে। তবে প্রশ্ন উঠছে, কেন্দ্র-রাজ্যের সংঘাতের মধ্যে এই সাক্ষাৎ ঠিক কতখানি তাৎপর্যপূর্ণ?

সম্প্রতি কলকাতা হাই কোর্ট এমন একগুচ্ছ রায় দিয়েছে যাতে রাজ্য পুলিশের উপর অনাস্থারই প্রমাণ দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। একাধিক খুন, ধর্ষণ ও দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। এমনকী দেশের প্রধান বিচারপতি এমভি রামানার কাছে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নালিশ করেছিলেন, তাঁর রায়ে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিচ্ছে। এই ইস্যুতে অশান্ত হয়েছিল কলকাতা হাই কোর্টের পরিবেশ। উলটোদিকে সম্প্রতি বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, দেশে গণতান্ত্রিক পরিসর সঙ্কুচিত। তারই প্রভাব পড়ছে বিচার ব্যবস্থায়। যা মোটেও কাম্য নয়। এমন পরিস্থিতিতে একমঞ্চে মোদি-মমতা মুখোমুখি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামী ৩০ এপ্রিল একই মঞ্চে মোদি-মমতা! প্রশ্ন উঠছে, এই সাক্ষাৎ ঠিক কতখানি তাৎপর্যপূর্ণ?

আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার