১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

মাত্র তিরিশ টাকায় কোটিপতি! ক্ষতির আশঙ্কায় থানায় হাজির প্রতিবন্ধী

মহঃ মফিজুর রহমান , উত্তর ২৪ পরগণা :
এরই নাম ভাগ্যের পরিহাস ! কাল পর্যন্ত সামান্য দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বাঁধা ছিল বড় কাজে । তাই সাধ্যের মধ্যে দিনমজুরের কাজ করে চলে সংসার । অনেক অভাব অনটনের মধ্যেদিয়েই বেঁচে থাকার লড়াই । ভাগ্য পরীক্ষা করতে নুন আনতে পান্তা ফুরানো সংসারে অল্প অল্প টাকা বাঁচিয়ে প্রায় প্রতিদিনই লটারি টিকিট কাটতেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের এক প্রতিবন্ধী যুবক । এতদিন ভাগ্য তেমন সায় দেয়নি । মঙ্গলবার মাত্র তিরিশ টাকার লটারি কেটে একদিনেই কোটিপতি হয়ে গেলেন তিনি। অশোকনগর থানার অন্তর্গত নটনীর ওই প্রতিবন্ধী যুবক এককোটি টাকার লটারি জিতে এখন রীতিমত সেলিব্রিটি । তাকে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ । হঠাৎ কোটিপতি হয়ে একদিকে যেমন বাঁধভাঙা উচ্ছ্বাস , অন্যদিকে নিরাপত্তাহীনতায় কপালে চিন্তার ভাঁজ । ক্ষতির আশঙ্কায় অশোকনগর থানার দ্বারস্থ হয়েছেন ওই যুবক । পুলিশের কাছে নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। নটনীর বাসিন্দা ওই প্রতিবন্ধী যুবক জানান , এর আগে লটারি কেটে অল্পসল্প টাকা পেয়েছেন । কিন্তু একদিনে এককোটি টাকা পাবেন এটা তিনি কখনও কল্পনাও করেননি । দিনমজুর প্রতিবন্ধী এককোটি টাকার পুরস্কার পাওয়ায় খুশির হাওয়া এলাকায় ।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাত্র তিরিশ টাকায় কোটিপতি! ক্ষতির আশঙ্কায় থানায় হাজির প্রতিবন্ধী

আপডেট : ১০ মার্চ ২০২১, বুধবার