সেখ সামসুদ্দিন : মেমারি শহরের ৬নং ওয়ার্ডের কৃষ্ণবাজারে শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পথসভা করা হয়। এই পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আইটি সেলের প্রসূন দাস, জেলা সম্পাদক সুপ্রিয় সামন্ত, মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, প্রার্থী মধুসূদন ভট্টাচার্য, জেলা সহ সভাপতি স্বপন বিষয়ী, জেলা জয়হিন্দ বাহিনীর সম্পাদক রামকৃষ্ণ হাজরা, শহর সভাপতি সৌরভ সাঁতরা, শহর আইটি সেলের শুভেন্দু গুহ সহ নেতৃত্ব ও কর্মী- সমর্থকবৃন্দ। এই পথসভায় সিপিএম ও বিজেপির তীব্র সমালোচনা কর হয়। একইসঙ্গে শাসকদলের বিভিন্ন পরিষেবার কথা তুলে ধরে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























