সেখ সামসুদ্দিন : মেমারি পৌরসভার পরিচালনায় বিবেক চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেমারি পৌরসভার হাটপুকুর স্টেডিয়ামে। এদিন চূড়ান্ত প্রতিযোগিতায় জৌগ্রাম একাদশ ও বর্ধমান জেলা পুলিশ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। জেলা পুলিসের পক্ষে একটি করে গোল করে দীপঙ্কর হাঁসদা ও সুরজিৎ হাঁসদা । জেলা পুলিশএকাদশ ২-০ গোলে জৌগ্রাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা পুলিশ একাদশের দীপঙ্কর হাঁসদা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলায় উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড অমিত ভদ্র, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। খেলার শুরুতেই মেমারির প্রার্থী মধুসূধন ভট্টাচার্য্য মাঠ পরিদর্শন করে যান। অমিত ভদ্র বলেন পৌরসভার স্টেডিয়ামটি অত্যন্ত প্রশংসনীয়। খেলার মানও ভাল, এদের সঠিক ভাবে কোচিং করালে ভাল মানের খেলোয়াড় হবে।
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মেমারিতে বিবেক চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হাটপুকুর স্টেডিয়ামে
-
নতুন গতি - আপডেট : ২২ মার্চ ২০২১, সোমবার
- 38
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























