সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার ২ নং ওয়ার্ডের উদয়পল্লী এলাকার ডিভিসির ক্যানেলের ধারে বসবাসকারী মিঠুন ক্ষেত্রপালের দেড় বছরের পুত্র শিবনাথ ক্ষেত্রপাল নিখোঁজ হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায় শিশুটিকে ঘরে রেখে বাবা মা কাজে বের হয়। ফিরে এসে শিশুটির খোঁজ না পেয়ে বাবা মা সহ প্রতিবেশীদের ধারণা পাশ দিয়ে বয়ে চলা ডিভিসির খালের জলে পড়ে ভেসে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ খবর পেয়ে আসে, খবর দেয়া হয় ডুবরী আনার জন্য, ছুটে আসেন মেমারি বিধানসভার প্রার্থী মধুসূদন ভট্টাচার্য, শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী সহ নেতৃত্ব। সন্ধ্যা পর্যন্ত মেমারি ও বৈঁচীর লকগেট বন্ধ রেখে ডুবুরী নামিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মেমারি পুরসভার ২ নং ওয়ার্ডের ডিভিসির ক্যানেলে বসবাস দেড় বছরের পুত্র শিবনাথ নিখোঁজ
-
নতুন গতি - আপডেট : ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























