২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৯ বৈশাখ ১৪৩৩

মেমারি পৌরসভার উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়

সেখ সামসুদ্দিন, ১২ ফেব্রুয়ারি : মেমারি পৌরসভার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন খেলার মাঠে চলে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আজ মেমারি স্টেডিয়ামে ১ ও ৬ নম্বর ওয়ার্ডের শিশু ও নাগরিকদের নিয়ে শুরু হয়েছে শীতকালীন প্রতিযোগিতা। অপরদিকে ইছাপুর মাঠে ১৬ নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এক একটি ওয়ার্ডের তিন শতাধিক ছেলেমেয়ে অংশগ্রহণ করে আজকের প্রতিযোগিতায়। বিভিন্ন ইভেন্টে, যার মধ্যে আছে ১০০ মিটার দৌড়, লজেন্স দৌড়, মিউজিকাল চেয়ার, হাঁড়ি ভাঙা, বল ছোঁড়া সহ নানান প্রতিযোগিতা। সকল ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান ১ ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস কুমার পাঁজা ও ডাঃ চিরঞ্জীব ঘোষ। ওয়ার্ডবাসীদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। মাঠে উপস্থিত সকলের জন‍্য সকালে টিফিন ও দুপুরে খাওয়ার ব‍্যবস্থা করা হয়।

ধনিয়াখালীর হাট কামালপুরে সারা রাত্রি ব্যাপি বিরাট মনোরম বিচিত্রা অনুষ্ঠান ও সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি পৌরসভার উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার