১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

মেমারির পালসীটের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত ৪,আহত ৭

নূরআহমেদ, মেমারি : ২৪ফেব্রুয়ারি দু নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথো দুর্ঘটনা। গুরুতর জখম ১১জন যাত্রীদের মধ্যে ৪জন মারা গেছেন ৭ জন এখনও হাসপাতালে চিকৎসাধীন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এসডিপিও সদর দক্ষিন আমিনুল ইসলাম খান ও সিআই শ্যামল চক্রবর্তী সহ মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। স্থানীয়দের দাবি এদিন বিকেলে কলকাতার দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে, পালসিট স্টেশন সংলগ্ন দুনম্বর জাতিয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস যাত্রীদের ওপর চাপিয়ে দিলে ঘটনাস্থলে গুরুতর জখম হয় ১১যাত্রী। পাশে থাকা একটি মোটর বাইক ও ভেঙ্গে গুড়িয়ে যায়। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে এবং স্থানীয়দের সহায়তায় আহত দের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার মানুষের দাবি এখানে ওভারব্রীজ হলে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। পুলিশকে ঘিরে ধরে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে। দফায় দফায় অবরোধ করা হয় দু নম্বর জাতীয় সড়ক।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারির পালসীটের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত ৪,আহত ৭

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২১, বুধবার