২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

মেমারি কলেজের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে এক দিবসীয় আলোচনা চক্রে

নূর আহমেদ : মেমারি কলেজের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আজ কলেজে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল “জীবন ও চরিত্র গঠনে মূল্যবোধের ভূমিকা”। আলোচক ছিলেন কলকাতা গোল পার্ক রামকৃষ্ণ মিশনের স্বামী বেদস্বরূপানন্দ মহারাজ। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে নির্মিত একটি স্মার্ট সভাকক্ষের ফিতে কেটে উদ্বোধন করা হয়। মহারাজ সহ উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নন্দলাল ঘোষ। অতিথি বরণের পর স্বাগত ভাষণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ জয়তী ভট্টাচার্য্য মেমারি কলেজ স্থাপনে তৎকালীন মেমারির বিশিষ্ট মানুষদের কথা, বিশেষ করে সমাজসবী প্রয়াত অনন্ত দেব নায়েকের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি আরও বলেন, কর্মসূত্রে মেমারি কলেজ তারা পরিচালনা করলেও মেমারি কলেজ মেমারির মানুষের। প্রাক্তন অধ্যক্ষ ডঃ নন্দলাল ঘোষ তার বক্তব্যে তার পূর্ববর্তী প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত ডঃ গোপীকান্ত কোঙার-এর কথা তুলে ধরেন। চেয়ারম্যান স্বপন বিষয়ী বলেন, মেমারি কলেজ এবং মেমারি পৌরসভা পরস্পর সৌহার্দ্য বজায় রেখে চলবে। বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য শিক্ষার অগ্রগতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন। “জীবন ও চরিত্র গঠনে মূল্যবোধের ভূমিকা” শীর্ষক আলোচনার আলোচক স্বামী বেদস্বরূপানন্দ মহারাজ পৃথিবীর মহান ব্যক্তিত্বদের জীবনের ছোট ছোট ঘটনা গল্পের আকারে পরিবেশন করেন। এছাড়াও তিনি স্বামী বিবেকানন্দের জীবনী ছাত্র ছাত্রীদের পড়ার উপদেশ দেন। মহারাজের বাচনভঙ্গি উপস্থিত ছাত্র ছাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। অধ্যাপক অনুপম গড়াই এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি কলেজের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে এক দিবসীয় আলোচনা চক্রে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার