২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

অষ্টম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের ছাত্র পুষ্কর ঘোষ

রাহুল রায়, পূর্ব বর্ধমান: মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলাফল প্রকাশ ঘোষণা করলো পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক ফলাফলে মেধা তালিকায় প্রথম দশজনের মধ্যে অষ্টম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের ছাত্র পুষ্কর ঘোষ।তার প্রাপ্ত নম্বর হলো ৬৮৩। পুষ্করের বিভিন্ন বিষয়ের নম্বর গুলি হলো বাংলায় ৯৮, ইংরেজি ৯৫, অঙ্ক ১০০, ভৌতবিজ্ঞান ৯৯, জীবনবিঞ্জান ৯৭, ইতিহাস ৯৫, ভুগোল ৯৯। পুষ্করের বাড়ি কাটোয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডে। মাধ্যমিক অষ্টম স্থান পেয়ে এলাকাকে গর্বিত করেছে বলে জানিয়েছেন কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পুষ্করদের বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা জানান ও পুষ্করের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। মা শম্পা ঘোষ গৃহকর্ত্রী। ছেলের সাফল্যে তিনি খুবই খুশী। বাবা সুকুমার ঘোষ ব্যবসা করেন।ছেলের ভালো ফলাফলে প্রচণ্ড খুশী।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অষ্টম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের ছাত্র পুষ্কর ঘোষ

আপডেট : ২২ মে ২০১৯, বুধবার