৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অসুস্থ হয়ে পড়ায় রাজনগর হাসপাতালে বসে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর

খান আরশাদ, বীরভূম:

অসুস্থ হয়ে পড়ায় রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসে মাধ্যমিক পরীক্ষা দিল রাজনগর হাই স্কুলের এক ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে রাজনগর হাই স্কুলের ছাত্রী ইতি মন্ডল গত রাত্রে তার নিজ বাড়ী কাষ্ঠগড়া গ্রামে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোক ওই ছাত্রীকে তড়িঘড়ি রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আলিগড়ের শিসাল ফার্ম উচ্চ বিদ্যালয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী ইতিমধ্যেই আগের সমস্ত বিষয়গুলির পরীক্ষা দেওয়া সম্পন্ন করেছে। কিন্তু গত রাত্রে হঠাৎ এসে অসুস্থ হয়ে পড়ায় ওই পরীক্ষার্থী সহ গোটা পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়।
পরে রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায় ও রাজনগর হাই স্কুলের প্রধান শিক্ষক কৌশিক দত্ত সহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানান ওই ছাত্রীর মামা দয়াময় মশান। এনাদের সহযোগিতা না পেলে ওই ছাত্রের এবছর আর পরীক্ষা দেওয়া সম্ভব হতো না, ফলে পুরো একটা বছরই নষ্ট হয়ে যেত । যে সমস্ত মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিবারের লোকেরা।
রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড থেকে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী ইতি মন্ডলের পরীক্ষা গ্রহণ করা হয়।
বুধবার ছিল জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে  বিধায়ক মানব গুহ’কে সংবর্ধনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অসুস্থ হয়ে পড়ায় রাজনগর হাসপাতালে বসে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার