২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩

আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট সরকার গঠন করবে : অধীররঞ্জন চৌধুরী

নতুন গতি ডিজিটাল ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, এই জোট সম্পর্কে নানা ভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ও হবে। কেউ তাঁতে কান দেবেন না। প্রতারণার ফাঁদে পা দেবেন না। কংগ্রেস বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট

আজ বুধবার সকালেই বাম-কংগ্রেসের জোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘আগামী নির্বাচনে কংগ্রেস ও কমিউনিস্ট যাকে বলা হয় – বাম ও কংগ্রেস জোট এই বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে… নানা ভাবে এই জোট সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ও হবে। কংগ্রেস ও বাম দলের বন্ধুরা কোনো অপপ্রচারে কান দেবেন না। সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিরোধ, সংঘবদ্ধ নির্বাচন, সংঘবদ্ধ জয় আমাদের নিশ্চিত করতে হবে।’

মৃত্যুর সঙ্গে লড়ছে ক্যানসার আক্রান্ত স্ত্রী, থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিয়ে মানবতার নজির স্বামীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট সরকার গঠন করবে : অধীররঞ্জন চৌধুরী

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, বুধবার