১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

“এমন চোরা গোপ্তা কাজ করার কিছু ছিল না” নব তৃণমূল ব্লককে একহাত কুনালের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘নব তৃণমূল ব্লক’ নিয়ে এই মুহূর্তে  জোর আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে। তাদের অভিষেকে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। একাংশের মতে, আরো কোণঠাসা হয়ে গেল তৃণমূল কংগ্রেস। যদিও নতুন দল গঠন করেননি তাঁরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানছেন তাঁদের সর্বময় নেত্রী।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ। তাঁর বক্তব্য, “কারা কী জন্য কী করেছেন। তাঁরা চিঠি দিয়েছেন, আইনি পথে যা হবে তারা খতিয়ে দেখবেন। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচার করেছেন, তৃণমূলের প্রতীকে জিতেছেন। এখন এরা নেত্রীকে উপেক্ষা করে অন্য কোনও প্ররোচনায় অন্য কোনও স্বার্থে কিছু করতে যান তাহলে সাধারণ তৃণমূল কর্মীরা ও মানুষ দেখবেন। এমন চোরা গোপ্তা কাজ করার কিছু ছিল না।”

উল্লেখ্য, নব তৃণমূল ব্লকের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপ-দলনেতার ভূমিকায় দেখা যাবে শিউলি সাহা, জাভেদ খান ও সন্দীপন সাহা। এদিন মোট ৫৮ জন বিধায়কের সই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রবেশ করেন। এবার দেখার বিষয় যে এই নতুন ব্লক রাজনীতির ময়দানে কতটা ছাপ ফেলতে সফল হয়। কী হতে চলেছে আগামীদিনে? সেটাই এখন দেখার।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“এমন চোরা গোপ্তা কাজ করার কিছু ছিল না” নব তৃণমূল ব্লককে একহাত কুনালের

আপডেট : ৩ জুন ২০২৬, বুধবার