সেখ সামসুদ্দিন : ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবির বসতভিটেয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলল ‘ কুমুদ সাহিত্য মেলা’। এদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনাজ্ঞাপন থেকে বাউলগান সহ কবিতার আসর হয়। সংবর্ধনা প্রাপকেরা হলেন – কুমুদ সাহিত্য রত্ন ( কবি – মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়), নজরুল ইসলাম রত্ন ( সঙ্গীতশিল্পী – সোনালী কাজী), বিধান রায় রত্ন ( শিক্ষাবিদ – গৌতম তালুকদার), সমীরণ চৌধুরী রত্ন ( ইতিহাসবিদ – সর্বজিত যশ), নুরুল হোদা রত্ন ( আইনজীবী – আনসার মন্ডল), সমীর ভট্টাচার্য রত্ন ( সাংবাদিক – গোপাল দেবনাথ), বর্ধমান রত্ন ( প্রাক্তন জাতীয় ভলিবলার – দেব কুমার ঘোষ), রেজাউল করীম রত্ন ( চিকিৎসক – ডক্টর শিশির বিশ্বাস), শান্তিনিকেতন রত্ন ( নাট্যকার – গোঁরাচাদ মল্লিক), ভাতার রত্ন ( অধ্যাপক – ডঃ ইমানুর রহমান), মেমারি রত্ন ( কবি – বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়), গলসি রত্ন ( সাংবাদিক – আজিজুর রহমান)। এছাড়াও ‘কুমুদ সাহিত্য মেলায় ‘বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক’ এর তরফে স্মারক তুলে দেওয়া হয় সাংবাদিক – দারকানাথ দাস, সাংবাদিক – আমিরুল ইসলাম বাপি, শিক্ষক – সাধন কুমার মন্ডল, বাচিকশিল্পী – নীপা চক্রবর্তী, শিশু সাহিত্যিক – পার্থ মুখোপাধ্যায়, সাংবাদিক সংগঠক – দেবাশীষ দাস, সাংবাদিক – প্রবীর চট্টোপাধ্যায়, সাংবাদিক – সুভাষ মজুমদার, সাংবাদিক – জ্যোতিপ্রকাশ মুখার্জি, সাংবাদিক – সেখ সামসুদ্দিন, সাংবাদিক – সেখ নিজাম আলম, সাংবাদিক – খায়রুল আনাম, কবি – সৈয়দ আজাহার আলি, সাহিত্যিক – শ্যামলাল মকদমপুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কুমুদ মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিনকেও কলম পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে স্মারক সহ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























