১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

হিমাচল প্রদেশ বিধানসভার মূল ফটক ও পাঁচিলে খলিস্তানের পতাকা, চাঞ্চল্য ছড়ালো ধর্মশালায়

দেবজিৎ মুখার্জি: রবিবার সকালে হিমাচল প্রদেশ বিধানসভার মূল ফটক ও পাঁচিলে খলিস্তানের পতাকা মেলায় চাঞ্চল্য ছড়ালো ধর্মশালায়। জেলা প্রশাসক নিপুণ জিন্দাল জানান অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই পতাকা সরিয়ে ফেলা হয়েছে ও স্লোগান মুছে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, পাঞ্জাব থেকে আসা কিছু পর্যটক এই কাজ করে থাকতে পারে।

ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর একটি টুইটে জানান “বিধানসভা ভবনে এভাবে খলিস্তানের পতাকা লাগানোর মতো কাপুরুষোচিত কাজের নিন্দা করছি। এখনও পর্যন্ত শুধুমাত্র শীতকালীন অধিবেশন সম্পন্ন হয়েছে। ফলে আরও বেশি নিরাপত্তার প্রয়োজন রয়েছে বিধানসভা চত্বরে। যা ঘটেছে সেই বিষয়ে তদন্ত হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল গোয়েন্দা বিভাগ জানিয়ে ছিল খলিস্তানপন্থীরা এমন কাণ্ড করতে পারে। গোয়েন্দাদের ওই সতর্কবার্তায় আরও দাবি করা হয়, শিখ ফর জাস্টিস প্রধান গুরুপতবন্ত সিং পান্নু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি চিঠিতে জানিয়েছিলেন, শিমলায় ও ভিন্দ্রাওয়ালায় খলিস্তানের পতাকা উত্তোলন করা হবে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিমাচল প্রদেশ বিধানসভার মূল ফটক ও পাঁচিলে খলিস্তানের পতাকা, চাঞ্চল্য ছড়ালো ধর্মশালায়

আপডেট : ৮ মে ২০২২, রবিবার