১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

রুদ্রনীলের বিজেপিতে যোগদানের জল্পনা জোরদার

জাকির হোসেন সেখ, ২৩ জুলাই, নতুন গতি, কলকাতা: মাত্র একসপ্তাহ আগে টলিউডের একঝাঁক তারকা দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ২১ শে জুলাইয়ের শহীদ সমাবেশে না আসায় এবার রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদানের জল্পনাও জোরদার হল। বেশ কিছুদিন ধরেই রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদানের ব্যাপারে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল। ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর অনুপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কেন তিনি যাননি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তৃণমূলের প্রতি অসন্তুষ্টি আর ক্ষোভই ব্যক্ত করেছেন। বলেছেন, ‘দিন দুয়েক আগে থেকে ২১ শে জুলাইয়ের সমাবেশে যাওয়ার জন্য ফোন আসলেও আমি ফোন ধরিনি। কারণ, যে ভাবে দলটা চলছে তা ঠিক হচ্ছে না বলেই আমার মনে হয়েছে। তাছাড়া আমি তো আর রাজনৈতিক কর্মী নই, একজন সমর্থক। ওখানে গেলে ভুলটাকেই সমর্থন করা হত। ২০১৯ এর নির্বাচনে আমি তারকা হিসেবে প্রচারকের লিস্টেও ছিলাম না। সে সময় যাঁদের ডাকা হয়েছিল, তাঁদের অনেকেরই রাজনৈতিক অবদান শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম দেখে আকৃষ্ট হয়েছিলাম, এখন তা পরিবর্তিত। কালীঘাট এবং তার কাছাকাছি পাড়ার কিছু নেতা, তাঁকে যা বলেন, উনি সেটাই বিশ্বাস করেন।’

বিক্ষুব্ধ তারকা কি তা হলে বিজেপিতেই যোগদান করছেন ? এমন প্রশ্নের উত্তরে সেই সম্ভাবনাও উড়িয়ে না দিয়ে বললেন, ‘বিজেপি দলটাকে জানি না। সবেমাত্র ওদের সাংগঠনিক চরিত্র তৈরি হচ্ছে। সবটা দেখি। তবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওরা যে তৃণমূলীয় পদ্ধতি ব্যবহার করছে, তাও সমর্থন করি না।’

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রুদ্রনীলের বিজেপিতে যোগদানের জল্পনা জোরদার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার