১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিমানবন্দরে কল্যাণকে দেখা ‘জয় শ্রীরাম’, ক্ষেপে কল্যাণ ছুটে গেলেন তাঁদের দিকে

দেবজিত মুখার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুপুরে বিমানবন্দরে নেমে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল সাংসদ, তখন পাশ থেকে ‘চোর চোর’, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন একদল সাধারণ মানুষ। এরপর আর মেজাজ ধরে রাখতে পারেননি শ্রীরামপুরের সাংসদ। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। বিক্ষোভকারীদের দিকে রীতিমতো তেড়ে যেতে দেখা যায় তাঁকে।

তৃণমূল বিধায়কদের সই জাল করার মামলার জল গড়িয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন লাগোয়া মূল কার্যালয়ে। মঙ্গলবার সেখানে আচমকাই তল্লাশি অভিযানে নামেন সিআইডি (CID) আধিকারিকরা। সিআইডি আসার খবর পেয়েই দিল্লি থেকে ফিরেই সেখানে হাজির হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে তদন্তকারীদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি সংবাদমাধ্যমের ওপরেও মারাত্মকভাবে মেজাজ হারান তিনি।

এদিন বিমানবন্দরেও মেজাজ হারাতে দেখা যায় কল্যাণকে। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও সমীকরণ বদলের মধ্যে দলবদলু ও বিক্ষুব্ধ নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানাতেও দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যাঁরা গোপনে বা প্রকাশ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের দরবারে যাওয়া-আসা করছেন, তাঁদের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিমানবন্দরে কল্যাণকে দেখা ‘জয় শ্রীরাম’, ক্ষেপে কল্যাণ ছুটে গেলেন তাঁদের দিকে

আপডেট : ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার