উজির আলী, নতুন গতি, চাঁচল: ধর্মীয় জলসা শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার গভীর রাত্রে চাঁচলের বিরস্থলি এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোজাফফর আলী(৫৬)। চাঁচলের মানিক নগর এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত্রে বিরস্থলী থেকে ধর্মীয় জলসা শুনে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল ওই ব্যক্তি। হঠাৎই দ্রুতগতিতে ছুটে আসা একটি পুলকার তাকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে মোজাফফর আলী। তক্ষনাৎ প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে পরে গুরুতর আহত থাকায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি! অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতেই তিনি মারা যান বলে খবর। ওই প্রৌঢ়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এপ্রসঙ্গে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ঘাতক গাড়িটিকে শনাক্তকরণ করা যায়নি। পুলিশের আদেশে মৃতদেহ টি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত অন্যতর।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
চাঁচলে ধর্মীয় জালসা থেকে ফিরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পৌঢ়ের
-
নতুন গতি - আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















