২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।

নতুন গতি নিউজডেস্ক :সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে সংগঠনের সদস্যরা উপস্থিত হন মালদা স্টেট ট্রান্সপোর্টে। শ্রমিক নেতা নজরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা শহীদ শ্রমিকদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

https://youtu.be/pQ8SoLrhY48

এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে যারা মারা গিয়েছেন এবং প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা।
অন্যদিকে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাম শ্রমিক সংগঠন অনুমোদিত মালদা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক মে দিবস। সেখানেও সংগঠনের সদস্যরা করোনা মোকাবিলায় মুখে মাস্ক ব্যবহার করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।

আপডেট : ১ মে ২০২০, শুক্রবার