নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে বহরমপুর ব্লকের নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর বাসস্টপ হইতে ফতেপুর এস এস কে স্কুল পর্যন্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হল। জানা যায়, আজ মুর্শিদাবাদের বহরমপুর ফারাক্কার রুটের ৩৪নং জাতীয় সড়কের ফতেপুর বাস স্ট্যান্ড হইতে গ্রামের দিকে যাওয়ার রাস্তার বেহাল দশা ছিল। মাটির রাস্তা থাকায় একটু বৃষ্টি হলেই চলার উপযোগী ছিল না ,যা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল গ্রামবাসীদের। অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে ঢালাই রাস্তা নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় কানাই চন্দ্র মন্ডল। ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ,নিয়াল্লিশপাড়া অঞ্চলের কার্যকরী সভাপতি সুজাউদ্দিন শেখ সহ স্থানীয় নেতৃত্ব।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বহরমপুর ব্লকের নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর বাসস্টপ হইতে ফতেপুর এস এস কে স্কুল পর্যন্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হল
-
নতুন গতি - আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















