২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

“প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দাঁড়াতে পারেন”: বিকাশ রঞ্জন ভট্টাচার্য

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অদিতি মুন্সী ও তাঁর স্বামীকে আইনি সাহায্য দিছেন বাম নেতা, তথা বিশিষ্ট আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই নিয়েই এবার মুখ খুললেন স্বয়ং বিকাশ। তিনি বারবার বলেছেন, দল আর পেশা দুটো আলাদা। এই দু’টোকে গুলিয়ে ফেলা মানে বোকামি। আর কেউ যদি বিচার প্রার্থনা করে তাঁর কাছে আসেন, নীতিগত পার্থক্য না থাকলে তিনি সাহায্য করবেন। স্পষ্ট ভাষায় ঠিক এমনই বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাহায্য করবেন প্রয়োজনে বলে মন্তব্য তাঁর।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন বলেছেন, বামপন্থীদের ধর্মই হল মানুষের পাশে দাঁড়ানো। তখনই তিনি বলেন, “যে পেশায় আমি আছি, সেখানে নীতিগত সংঘর্ষ না থাকলে বিচার দেওয়া আমার দায়িত্ব। যখন মমতার কেউ থাকবে না, তাঁর পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকব। বামপন্থীদের নীতি মানুষের সব সময় পাশে থাকা। অপরাধী হলে তার অপরাধ বিচার হবে, সাজা হবে। কিন্তু একজন মানুষ আইনের সাহায্য চাইতে এলেন আর আমি বামপন্থী আইনের সাহায্য দেব না। এমন হবে না।”

প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামীর হয়ে মামলা লড়েছেন বিকাশ ভট্টাচার্য। আর তারপর থেকেই সিপিএমের একাংশে ক্ষোভের সৃষ্টি হয়। বিকাশ বলেন, “তাঁরা খানিকটা অবুঝ। তাঁদের মধ্যে যুক্তিবোধ কাজ করে না। তিনি তৃণমূলের নেতা হতে পারেন। এই মামলায় মামলাকারী কাউকে খুন করেছেন, অভিযোগ লোপাট করেছেন, এমনটা নয়। বিজেপির এমএলএ অভিযোগ করেছেন মামলাকারী আয় বহির্ভূত সম্পত্তি করেছেন।”

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দাঁড়াতে পারেন”: বিকাশ রঞ্জন ভট্টাচার্য

আপডেট : ২৫ মে ২০২৬, সোমবার