লুতুব আলি, নতুন গতি : হাওড়ার দেউলটি স্টেশন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবী। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হলো হাওড়ার সামতা বেড়ের বাড়িতে। আয়োজক রাজ্যের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বছরের পর বছর ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোধান দিবস টি মর্যাদার সঙ্গে পালন করে আসছেন। ১৬ জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। এই ঐতিহ্যপূর্ণ প্রয়াণ দিবস টি পালনের সঙ্গে সঙ্গে চন্দ্রনাথ বসু এই স্বেচ্ছাসেবী সংগঠন টির সদস্যদের নিয়ে শান্তা বেরের বাড়িতে হাজির হন এবং সঙ্গে সঙ্গে দেউলটি স্টেশনেও পৌঁছান। ইংরেজ আমল থেকে এই দেউলটি স্টেশন নামকরণ হয়ে আছে। দীর্ঘ ১০ বছর ধরে চন্দ্রনাথ বাবু একনাগাড়ে আন্দোলন করেও দেউলটি স্টেশনের নাম পরিবর্তন করতে পারছেন না। প্রতিবছরই ডেলটি স্টেশন মাস্টার মশাইকে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়। দেউলটি স্টেশন এর নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে না করলে চন্দ্রনাথ বাবু দেউলটি স্টেশনে ট্রেন যাতা য়াত স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। চন্দ্রনাথ বাবু বলেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এটাও এক তার প্রকৃষ্ট উদাহরণ। আজ দেউলটি স্টেশন ও সামতাবাদের বাড়িতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও শরৎচন্দ্রের প্রয়াণ দিবস স্মরণ ও প্রতিবাদ সভায় দলে দলে যোগ দেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে বাঙালির মনের মনিকোঠায় ঠাঁই দিতে চন্দ্রনাথ বসু এদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই উপস্থিত সকলের হাতে একটি করে তুলে দেন।
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
হাওড়ার দেউলটি স্টেশন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবী।
-
নতুন গতি - আপডেট : ১৬ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














