২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

নিজস্ব সংবাদদাতা : হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে সোমবার আবহাওয়া পরিবর্তনের ফলে মহিলারা কিভাবে চিংড়ির পোনা ধরে জীবন-জীবিকা নির্বাহ করে সেই বিষয়ে একটি আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই আলোচনা সভায় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় যে সমস্ত মহিলারা চিংড়ির পোনা ধরে তাঁদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশগ্রহণ করেন আমেরিকার কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. তানিশা মোহন, আমেরিকার মিচিগান বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. ক্রিস্টা আইজ্যাক এবং সুন্দরবন নিয়ে স্বাধীন গবেষণারত ড. চন্দ্রানী দত্ত। আলোচনা সভা উদ্বোধন করতে গিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন বলেন, সুদূর আমেরিকা থেকে যাঁরা এসে সুন্দরবন নিয়ে গবেষণা করছেন তাঁদের গবেষণার ফলে যদি স্থানীয়রা উপকৃত হন তাহলে এই সেমিনার সার্থক হবে। অধ্যাপক ক্রিস্টা আইজ্যাক সুন্দরবনের মত এক ফসলী লবণাক্ত জমিতে কিভাবে সহজে কৃষিকাজ করা সম্ভব এবং সেই কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে আলোকপাত করেন। অধ্যাপক তানিশা মোহন জানান পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে চিংড়ি পোনা ধরে যে সমস্ত মহিলারা জীবন-জীবিকা নির্বাহ করেন তাঁরা কি কি সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে গেলে অন্য পেশায় কিভাবে নিযুক্ত হতে পারেন সেই ব্যাপারে দিশা দেখান। এছাড়া একজন মহিলা চিংড়ির পোনা ধরে যে পরিমাণ আয় করেন এবং একজন চিংড়ি ব্যবসায়ী তার থেকে যে পরিমাণ লাভ করেন তার মাঝখানে যে বিস্তর অংকের ব্যবধান রয়েছে সেগুলি কিভাবে পূরণ করে সরাসরি মহিলারা উপকৃত হতে পারেন সেই ব্যাপারে মহিলাদের পরামর্শ দেন। ড. চন্দ্রানী দত্ত অর্থনীতির সঙ্গে বাস্তুতন্ত্রের সহাবস্থানকে মিলিয়ে বেঁচে থাকার লড়াইয়ে মহিলাদের কঠিন ভূমিকার কথা জানান। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই মীন ধরা মহিলারা কিভাবে উপকৃত হতে পারেন সে ব্যাপারে তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন।‌ মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে আই.কিউ.এ.সি ও এন.এস.এসের সহযোগিতায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. শামীম ভড়, ভূগোল বিভাগের প্রধান নীলাদ্রি শেখর সিংহ, কলেজ শিক্ষক রাজীব দাস, এন.এস.এসের প্রোগ্ৰাম অফিসার মহঃ গোলাম মার্তুজা, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। সমগ্ৰ আলোচনা সভা পরিচালনা করেন কলেজ শিক্ষক অমিত সরকার।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

আপডেট : ১৫ জুলাই ২০২৪, সোমবার