২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পক্ষ থেকে রাজনগরে দুঃস্থ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত খাসবাজারে অবস্থিত রাজনগর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পক্ষ থেকে এলাকার বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় শনিবার৷ বর্তমান লকডাউনের এই কঠিন ও সংকটময় সময়ে দুঃস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁরা৷ স্বভাবতই আমজনতার প্রশংসা কুড়িয়েছে তাঁদের এই মহতী সেবা মূলক প্রয়াস৷ উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দা ও চিন্তাশীল মানুষেরা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজনগর ব্লকের বাঁন্দি, আবাদনগর, কাষ্ঠগড়া, নাকাশ, নাকাশ দাসপাড়া, খাসবাজার, দিঘিআগাল, বহিলাপাড়া, গাংমুড়ি প্রভৃতি গ্রামের প্রায় সত্তরটি দরিদ্র অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়৷ চাল, আলু, ডাল, মুড়ি, সোয়াবিন প্রভৃতি ওইসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ সেগুলি তুলে দেন উক্ত সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের ভক্ত তথা সমাজসেবীরা৷ তাঁদের এই শুভ উদ্যোগ ও প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী৷ সংকটময় মুহূর্তে ওইসব পরিবার সেগুলি পেয়ে কিছুটা হলেও যে উপকৃত হয়েছে তা বাসিন্দাদের কথাতেই স্পষ্ট৷

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পক্ষ থেকে রাজনগরে দুঃস্থ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, রবিবার