মালদা- খুশির খবর জেলাবাসীর কাছে। আগামী অক্টোবরে খুলে যেতে পারে রথবাড়ি আন্ডার পাস। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। আগামী জুলাই মাসে রেলক্রসিংয়ের রাস্তা খুলে দেওয়া হতে পারে। ফলে আর উড়ালপুলের ওপর দিয়ে ঘুরে যাওয়ার প্রয়োজন পড়বে না রেল লাইনের অপর প্রান্তের মানুষদের। যানজটও হবে না বলে জানিয়েছে রেল দপ্তর। যানজট এড়াতে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় আন্ডার পাসের দীর্ঘদিনের দাবি ছিল জেলাবাসীর। গত দু’বছর আগে আন্ডার পাসের কাজ শুরু হয়। এখনও কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এদিন অভয় দিলেন রেলের মালদা ডিভিশন-এর ডিআরএম যতীন্দ্র কুমার। তিনি জানান, সব ঠিকঠাক থাকলে আগামী আক্টোবরেই রথবাড়ি রাস্তার সঙ্গে আন্ডার পাস যুক্ত করা হতে পারে।’
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩
BREAKING :
খুশির খবর জেলাবাসীর কাছে, আগামী অক্টোবরে খুলে যেতে পারে রথবাড়ি আন্ডার পাস
-
নতুন গতি - আপডেট : ১৬ জুন ২০২১, বুধবার
- 31
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























