১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী কাটোয়া

আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতা খেলার সুচনা হল শনিবার। এদিন পুরসা ডিভিসি সংলগ্ন মাঠে ওই খেলার সুচনা হয়। মরহুম হাজী আজাহার আলি মন্ডল ও মরহুম ওসমানী গোনির স্মৃতি উদ্দ্যেশে ওই ট্রফি টুর্নামেন্টের আয়োজন করেন আয়োজকরা। যেখানে এলাকার ষোলটি দল অংশগ্রহণ করে। এদিনের উদ্বোধনী খেলায় উচ্চগ্রাম মিলন সংঘ ও কাটোয়া একাই হাট রানার্স ক্লাব এই দুটি দল মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে খেলার দ্বিতীয় অর্ধের ৪০ মিনিটে কাটোয়ার খেলোয়াড় আকাশ দাস ও ৪৩ মিনিটে বিজয় দাস পরপর দুটি  গোল করে দলের জয় নিশ্চিত করে। ফলে খেলায় কাটোয়া একাই হাট ২-০ গোলে জয়লাভ করে। খেলার মাঠে উপস্থিতি ছিলেন, গলসি ২ বিডিও সঞ্জীব সেন, পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ডাঃ ফারুক হোসেন, পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম, পুবের কলম পত্রিকার জেলা সাংবাদিক সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী সেখ লাল্টু, আসরাফুল হক মন্ডল, হাজী মহবুবুল হক সহ অনেকে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী কাটোয়া

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার