২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গলসিতে পথ দুর্ঘটনা মৃত তিনজন

আজিজুর রহমান,গলসি : গলসিতে পথ দুর্ঘটনায় নিহত তিন জন। মৃতদের নাম বাবুল কেনাই (৪৫)। মহাদেব বাগ্দী (২৮)। রাহুল বাগ্দী (১৮)। বাবুল এর বাড়ি আউসগ্রামের মাঝের গ্রাম। মহাদেবের বাড়ি গলসি থানার অনুরাগপুর গ্রামে। রাহুলের বাড়ি কাঁকসা থানার বাঁদরা গোপালপুর গ্রামে। স্থানীয়দের থেকে জানা গেছে, মহাদেবের গ্রামে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তাই তিনি তার বেয়াই বাবুল কোনাই কে সাথে নিয়ে কাঁকসার বাঁদরা গোপালপুরে গিয়েছিলেন তাদের আত্মীয় রাহুল বাগ্দীকে আনতে। সেখান থেকে অনুরাগপুর গ্রামে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটেছে। রাত্রি আটটা নাগাদ তারা যখন ২ নং জাতীয় সড়কে ধরে পারাজ মোড়ের কাছে আসেন। ওই সময় পিছনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরফলে গুরুতর জখম হন তিনজনই। দ্রুত ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকেরা তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে অনুরাগপুরে গ্রামের পুজো উপলক্ষে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে পথ দুর্ঘটনা মৃত তিনজন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার