২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

গাঁজা পাচারের অভিযোগ এ ধৃত পাঁচ, উদ্ধার ৩২ কেজি গাঁজা

নতুন গতি ওয়েব ডেস্ক: বড়সড়ো সাফল্য পেল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আনুমানিক ৩২ কেজি গাঁজা সহ ধৃত পাঁচ, আনুমানিক দুই লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর গতকাল শুক্রবার সন্ধ্যাবেলা কোচবিহারের দিনহাটা থেকে হরিশ্চন্দ্রপুর এর দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাস্তায় ঘাটি পেতে থাকে। এরপর হরিশ্চন্দ্রপুর আঙ্গারমনি এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে পুলিশ। পুলিশি সূত্রে জানা গেছে এই দিন ঐ পাঁচজন একটি গাড়ি করে দীনহাটা থেকে হরিশ্চন্দ্রপুর এর দিকে আসছিল। এরপর আঙ্গারমনি এলাকায় পুলিশ গাড়ি আটক করে পাঁচজনকে গ্রেফতার করে বলে জানা গেছে। ধৃতরা হলো, ছোটোন নাগ (২৪), পলাশ দাস (২৪), বিশ্বনাথ বর্মন (২৯), বিধান দাস (২৩), মন্টু বর্মন (৫৬)। জানা যাচ্ছে যে আনুমানিক ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। বাইশ টি গাঁজার প্যাকেট তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং বাকি গাঁজা গাড়ির ফাঁক ফোকোর থেকে উদ্ধার করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের বক্তব্য থেকে জানা গেছে যে এদের মধ্যে ছোটন নাগ পূর্বেও দু-বার গাঁজা পাচারের জন্য ধরা পড়েছে। আপাতত এই পাঁচ জনকে জেল হেফাজতে রেখেছে পুলিশ। এবং পুলিশের তরফ থেকে একটা এফআইআর করা হয়েছে। এদের মধ্যে দু তিনজনকে রিমান্ডে নেবেন বলে জানিয়েছে পুলিশ। এর নেপথ্যে কোনো বড়োসড়ো দল জড়িত আছে কী না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, গতকাল সন্ধ্যাবেলা গোপনসূত্রে খবর পেয়ে আমাদের অফিসার এবং ফোর্স নিয়ে হানা দেয়। এরপর সোর্স মারফত আমাদেরকে গাড়িটি চিনিয়ে দেওয়া হয়। এরপর গাড়ি আটক করে পাঁচজনকে গ্রেফতার করা হয়। প্রায় ৩২ কেজি গাজা পাওয়া গেছে, যার মূল্য আনুমানিক ২ লক্ষ। এর মধ্যে ছোটোন নাগকে গাঁজা চক্রের জন্য এর আগেও দুইবার গ্রেফতার করে হয়েছে। আমরা খতিয়ে দেখছি বিষয়টা। হরিশ্চন্দ্রপুর যুবসমাজ দিন দিন নেশার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এরমধ্যে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বড় সাফল্য পাওয়ায় এলাকায় প্রভাব পড়বে বলে মনে করছে বুদ্ধিজীবি মহল।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গাঁজা পাচারের অভিযোগ এ ধৃত পাঁচ, উদ্ধার ৩২ কেজি গাঁজা

আপডেট : ২৪ জানুয়ারী ২০২১, রবিবার