২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আফগানিস্তান: ভারতের সাথে তালেবানের প্রথম বৈঠক কাতারে

নতুন গতি নিউজ ডেস্ক: কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতাদের সাথে বৈঠকের আয়োজন করেছেন। মঙ্গলবার তালেবান কর্তৃপক্ষের সাথে ভারতের এ আনুষ্ঠানিক বৈঠক হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো কূটনীতিক পর্যায়ে ইসলামপন্থী সংগঠনটির সাথে ভারতের প্রতিনিধিদের সাক্ষাৎ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় ভারতের রাষ্ট্রদূত দিপক মিত্তাল প্রথমবারের মতো তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টেনিকজাইয়ের সাথে বৈঠক করেছেন। দোহায় ভারতের দূতাবাসের ভেতরে এ বৈঠক হয়। ভারতের দাবি, তালেবানের অনুরোধে এ কূটনীতিক পর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত।

বৈঠকে ভারতের কূটনীতিকরা আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা আর আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফেরার ওপর গুরুত্বারোপ করেন।

তালেবান নেতাদের সাথে বৈঠকের সময় দোহায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মিত্তাল বলেন, ভারতবিরোধী কর্মকাণ্ড ও উগ্রবাদের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহৃত হওয়া উচিত হবে না। জবাবে তালেবান নেতারা এসব বিষয় ইতিবাচকভাবে সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তান: ভারতের সাথে তালেবানের প্রথম বৈঠক কাতারে

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার