১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

“তারাতলা কাণ্ডে ফিরাদ হাকিমকে এখনই গ্রেফতার করতে হবে”: কুনাল ঘোষ

দেবজিত মুখার্জী, কলকাতা: কুনাল ঘোষ স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে ভবানীপুর তৃণমূলকে ভাঙতে ফিরাজ হাকিমকে দিয়ে ‘কুনকি হাতি’র কাজ করানো হচ্ছে। ফিরহাদ হাকিমের ভূমিকা যখন মুখ্যমন্ত্রীর ‘স্ক্যানারে’। তখন কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, “কেন তাঁকে (ফিরহাদ হাকিমকে) গ্রেফতার করা হচ্ছে না?” এই প্রশ্ন অবশ্য শুধু শুভেন্দু অধিকারীর নয়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও বলেছেন, “ওএসডি কালীচরণকে যদি গ্রেফতার করা হয়, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হবে না কেন?” এবার ফিরহাদের গ্রেফতারির জন্য কার্যত ডেডলাইন বেঁধে দিচ্ছেন কুণাল। আঙুল উঠেছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই দেখিয়েছেন যে তারাতলার ওই ভবন তৈরির প্ল্যানের অনুমোদনে সই রয়েছে ফিরহাদ হাকিমের। আর এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

কুণাল ঘোষ বলেন, “কাগজ দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ফিরহাদ হাকিমের সই রয়েছে। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? যদি তারাতলা ফিরহাদ দোষী হন, তাহলে তাঁকে গ্রেফতার করতে হবে। আজ বিকেল ৫টার মধ্যে গ্রেফতার করতে হবে।” কুণাল আরও উল্লেখ করেছেন, সেখানে যদি ফিরহাদ হাকিম কাউন্সিলরদের নিয়ে যান, তাহলে বুঝতে হবে, তাঁকে গ্রেফতার করার কোনও সদিচ্ছা নেই।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“তারাতলা কাণ্ডে ফিরাদ হাকিমকে এখনই গ্রেফতার করতে হবে”: কুনাল ঘোষ

আপডেট : ৩০ জুন ২০২৬, মঙ্গলবার