মালদা, ২৪ মে: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন ইউনিট ঘুরে দেখলেন জেলা শাসক রাজর্ষি মিত্র। সোমবার সকালে হাসপাতালে নতুন ভাবে স্থাপিত এলএমও ইউনিট দেখতে যান তিনি। পরিদর্শনের পর তিনি জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের সমস্যা মেটাতে আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে অক্সিজেন ইউনিট গুলি চালু হয়ে যাবে। করোনা ওয়ার্ডে অক্সিজেন সংযোগকারী পাইপ লাইনের কাজ শেষ হলেই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানান তিনি। প্রসঙ্গত অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দুটি অক্সিজেনের এল এম ও ট্যাঙ্ক বসানো হয়েছে। কোভিড রোগীদের জন্য ট্রমা ইউনিট চত্বরে বসানো হয়েছে এল এম ও ট্যাংক।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























