নিউজ ডেস্ক: দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মেনে, মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অভিভাবকদের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হলো বুধবার ও শুক্রবার। স্কুলের গেটে সবার হাত স্যানিটাইজাই করা হয়। যাঁরা মাস্ক আনতে ভুলে গিয়েছিলেন স্কুলের গেটে ঢোকার মুখে তাদের স্কুলের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়। গোটা বিষয়টি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ও সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
স্বাস্থ্য বিধি ও দূরত্ব বিধি মেনে চুয়াডাঙ্গা হাইস্কুলে মাধ্যমিকের মার্কশিট বিলি
-
নতুন গতি - আপডেট : ২৪ জুলাই ২০২০, শুক্রবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























