নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিস থেকে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ করা হলো বুধবার। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে নিজে নিজে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করেন। অফিসে ঢোকার আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের থার্মাল চেকিং করা হয় সেখানে এবং তাঁদের হাত স্যানিটাইজ করা হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মধ্য শিক্ষা পর্ষদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্র থেকে মার্কশীট বিতরণ
-
নতুন গতি - আপডেট : ২২ জুলাই ২০২০, বুধবার
- 13
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















