২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ধানতলা ধর্ষণকাণ্ডে নয়া মোড়! “ঘটনা সাজানো” ভাইরাল বিজেপি বিধায়কদের অডিও ক্লিপ

নদিয়া: ধানতলা ধর্ষণকাণ্ডে নয়া মোড়। ভাইরাল হলো দুই বিজেপি বিধায়কের কথোপকথনের অডিও যাতে বলা হচ্ছে ঘটনাটা সাজানো, তৃণমূলের উপর দোষ চাপাতে হবে। ওসির উপরও চাপ দিতে হবে। যদিও এই অডিওটি আসল সত্যতা এখনো সামনে আসেনি।

কথোপকথনের কণ্ঠস্বর অনুযায়ী, একজন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক এবং জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আরেকজন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমনি অধিকারী।

বিজেপি বিধায়ক পার্থসারথী এবং মুকুটমনির আলোচনায় উঠে এসেছে ধানতলার ঘটনা ‘সাজানো’ প্রসঙ্গ। একজনের কণ্ঠস্বরে শোনা যাচ্ছে “ধানতলার কেসটা খুব সন্তর্পণে দেখতে হবে। ওটা ওরকম না। আমি যা জানলাম, তাতে ওটা আত্মহত্যা। খুব বুঝেশুনে এগোতে হবে, নাহলে কিন্তু ব্যুমেরাং হবে। পলিটিক্যাল মাইলেজ নিতে হবে আমাদের।” আরেকজনকে বলতে শোনা যাচ্ছে “ওই ওসির উপর চাপ তৈরি করতে হবে বয়ান বদলের জন্য। সব কিছু ভাল করে খোঁজ নিতে হবে।”

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধানতলা ধর্ষণকাণ্ডে নয়া মোড়! “ঘটনা সাজানো” ভাইরাল বিজেপি বিধায়কদের অডিও ক্লিপ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার